ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় পাটির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাটির উপদেষ্টা হরিপদ রায়, সহ সভাপতি আসাদুজ্জামান বাবু, মো. শাহিন আলম, সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য ও নওগাঁ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. ইমরান হোসেন প্রমূখ। এছাড়াও জাতীয় পাটির বিভিন্ন অঙ্গ সংগঠনহ এতিম শিশুরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনাসহ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।#


