ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন এর আয়োজনে রবিবার নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার পার্টি ও কমিটি গঠন করা হয় ।
রাজশাহী ডিজিটাল সাইন এর প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম হায়দার এর সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হন মোঃ সুফি সুলতান, সহ সভাপতি নয়ন কুমার, সাধারণ সম্পাদক মোঃ মহাসিনুজ্জামান শাওন, সহ সাধারণ সম্পাদক, মোঃ শাহিন রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোজ ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ কুমার সাহা, কোষাধ্যক্ষ মোঃ নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শামিম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ প্রচার সম্পাদক মোঃ ফাহিম শাহরিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ তুষার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শুভ ও কার্যনির্বাহি সদস্য, মোঃ তামিম, শুভ, মোঃ নাহিদ শেখ।
উক্ত কমিটি ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন ডিজিটাল সাইন এর সত্বাধিকারী ও রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ। কমিটি ঘোষনা শেষে কমিটির সকলকে শুভেচ্ছা জানানো হয়।


