IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে ইফতার মাহফিল

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”
অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”

ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31