IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার

ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার

ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবা সংগঠন। শুক্রবার (২৭ রমজান) সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠন এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। তিনি বলেন, “মানবতার সেবায় সেবা সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয়। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিবুল্লাহ ইসলাম, নাগরিক অধিকার আন্দোলন যশোরের কো-অর্ডিনেটর মাসুদুজ্জামান মিঠু, এসকে ক্লিনিকের পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, মীর লুৎফুর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির জাহিদ গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস্ যশোরের পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক, এবং সঞ্চালনা করেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু।

সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

ঈদ উপহার হিসেবে সুবিধাভোগীদের মাঝে সেমাই, সুজি, চিনি, নুডলস, সয়াবিন তেল, চাল, গুড়া দুধ, পেঁয়াজ, আলু ও বিভিন্ন ঈদের পোশাক বিতরণ করা হয়।

উপহার গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “এই উপহার আমাদের জন্য আশীর্বাদ। আমাদের ঈদের আনন্দ এখন পূর্ণতা পেল।”

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হলে সমাজের অসহায় মানুষের ঈদ আনন্দ আরও বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসেন, হাড়িয়া দেয়ারা সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল জলিল সভাপতি আশরাফুজ্জামান বাবু, সহ-সভাপতি তারেক মাহমুদ,ও শাহাবুদ্দিন মোড়ল সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও সুমন হোসেন, প্রচার সম্পাদক সাব্বির শোভন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমাইয়া, নাসিম, কবির, নাজমুল, রাসেল, আখিঁ, মাছুম, আশিক, ইমন, জিল্লু, আশরাদুল, সুমন, সাইদ আলী, দাঊদ, যুব রাজ, যুবায়ের সহ আরও অনেকে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সেবা সংগঠনের মতো অন্যান্য সংগঠনও যেন ভবিষ্যতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31