IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ইফতার মাহফিলের চাঁদাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯

তানোরে ইফতার মাহফিলের চাঁদাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন ইউপিতে ইফতার মাহফিলের নামে চাঁদার টাকা না দেয়ার কারনে বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ইফতার মাহফিল থেকে দলবল নিয়ে ইউপির রাতৈল বাজারে ঘটে সংঘর্ষের ঘটনাটি। এঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে অপর পক্ষের দাবি গভীর নলকূপের সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। গুরুতর আহত ইউপি শ্রম বিষয়ক সম্পাদক রনি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিল, লেকচার অজ্ঞান অবস্থায় রামেকে চিকিৎসা ধীন । এছাড়াও মুদি ব্যবসায়ী দুরুল, রাব্বানী, শামিউল, সজিব, রুহুল, জনিব ও মিনু। তারা সবাই ইউপি বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক সাজ্জাদ গ্রুপের কর্মী ।

অপর গ্রুপ সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের পক্ষের ওলামালীগ নেতা জিয়া মুলভী, ভাই আজিজুল আরেক ভাই সাহাবুল সামান্য আহত হলেও রামেকে চিকিৎসা নিচ্ছে বলে দাবি করেন ইউপি সভাপতি আজাদ সহ তার পক্ষের নেতা কর্মীর। তবে এসব অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের সিনিয়র নেতা মফিজ উদ্দিন জানান, আজাদ গ্রুপের রনি, রাব্বানীর সাথে জমিতে সেচ দেয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মারপিট হয়েছে। সভাপতির গ্রুপের লোকজন আ”লীগ পন্থি। এর আগে চলতি মাসের ১১ মার্চ মঙ্গলবার উপজেলায় পাঁচন্দর ইউনিয়ন ইউপি বিএনপির ইফতার মাহফিলের প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন বুধবার চিকিৎসা ধীন অবস্থায় রামেক হাসপাতালে গানিউল নামের বিএনপি কর্মী মারা যান। তার জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয় বৃহস্পতিবার বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে। জানাযার আগ জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার উপজেলায় ইফতার মাহফিল করতে নিষেধ করেন। কিন্তু সেই নিষেধ কে অমান্য করে মুন্ডুমালা পৌর, কামারগাঁ, বাধাইড়, কলমা ও গত বৃহস্পতিবারে চান্দুড়িয়া তে ইফতার করেন মেজর জেনারেল শরিফ উদ্দিন।

জানা গেছে, চান্দুড়িয়া ইউপিতে দুইভাগে বিভক্ত বিএনপি। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউপি সভাপতি আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন। অপর পক্ষের নেতৃত্বে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন ও তার ছেলে উপজেলা যুবদল নেতা রিমন। গত বৃহস্পতিবার ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারে সার্বিক দায়িত্ব পালন করেন মফিজ উদ্দিন ও তার ছেলে রিমন।

ইউপি বিএনপির সভাপতি আজাদ জানান, ইফতারের জন্য রিমন ইউপি ওলামালীগ নেতা জিয়া মুলভী ও আজিজুল এবং সাহাবুলের মাধ্যমে রাতৈল বাজারের মুদি দোকানি দুরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দুরুল চাঁদা না দেয়ার কারনে ইফতার শেষে জিয়া মুলভীর নেতৃত্বে তার মুদি দোকানে হামলা ভাংচুর ও লুট করে। তাদেরকে বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। এর মধ্যে চার জনকে আশংকা জনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান শুক্রবারে থানায় এজহার দায়ের করা হবে।

তবে আজাদের অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালের দিকে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে দুপুরের দিকে মারামারি হয়। এর জের ধরে সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। গুরুতর চারজনকে রামেকে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে লেকচার নামের একজনের অবস্থা আশংকা জনক।

এদিকে বৃহস্পতিবারের ইফতারের মঞ্চে পৌর যুবলীগের নেতা কালীগঞ্জ এলাকার মিজাজুর রহমান রনি কে দেখা যায় এবং গুঞ্জন উঠে টাকার বিনিময়ে যোগদানের। তবে রনি জানায় সাবেক ছাত্র দলের সভাপতি মালেক ওই প্রোগ্রামে নিয়ে গেছিল। যোগদান করিনি।

সাবেক ছাত্র দলের সভাপতি মালেক মন্ডল কে ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি।

সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, আমি তো তাকে চিনিনা, কখন মঞ্চে ছিল সেটাও নজরে আসেনি। টাকার বিনিময়ে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রশ্নই উঠে না। তিনি আরো জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ৩৩ জন ব্যক্তি ও একটি মাদ্রাসায় ১ হাজার টাকা করে ঈদ উপলক্ষে দেয়া হয়েছে। মঞ্চে যুবলীগের নেতার বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান কে ফোন দেয়া হলে রিসিভ করেননি।

থানার ওসি আফজাল হোসেন কে ফোন দেয়া হলে ডিউটি অফিসার ফোন রিসিভ করেন। তার কাছে সংঘর্ষের ঘটনায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে ডিউটি অফিসার জানান, এখনো কোন পক্ষ অভিযোগ করেনি করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31