IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতিসাধারণ মানুষের মাঝে আতঙ্ক

পুঠিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতিসাধারণ মানুষের মাঝে আতঙ্ক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহী পুঠিয়ায় চলতি মাসে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম ও গাফিলতির কারণে গ্রামগঞ্জে অলিতে গলিতে মাদক কারবারিদের তৎপরতা ও অনলাইনজুয়া খেলাসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।

২৭ ফেরুয়ারি জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গাইনপাড়া কলেজ পড়ুয়া মেয়েকে প্রতিবেশি মামা ধর্ষণ করা চেষ্টা করে। থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় বাধ্য হয়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ১ মার্চ উপজেলা সদরে মানববন্ধন করেছেন।

৭ মার্চ অবৈধ পুকুর খনন করার চাঁদা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে রক্তখয়ী সংঘর্ষ হয়। ১৮ মার্চ জিউপাড়া ইউপির মধুখালী গ্রামে ১৫ মাসের শিশুকে ৬০ বছরের বয়স্ক ধর্ষণের চেষ্টা করে। একই দিনে উপজেলা বানেশ্বর ইউপির দিঘলকান্দি গ্রামে চতুর্থ শ্রেনিতে পড়া শিশুকে ধর্ষণের চেষ্টা করায় মামলা নেয়নি। মামলা না নেওয়ায় ধর্ষণের চেষ্টা করা পরিবারটি উন্টা বিভিন্ন রকম ভুক্তভোগি পরিবারটিকে হুমকি দিয়ে আসছিলেন। ২২ মার্চ শিশুটির মাকে অমানুষিকভাবে মারধর করেছে।

২০ মার্চ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ দুপুরে প্রকাশ্য এক পথচারীকে দেশিয় অস্ত্র দিয়ে জখম করে ১৫ হাজার টাকা এবং একটি দামি মোবাইল ছিনতাই করে নেয় হেলমেট বাহিনী। ২২ মার্চ মটরবাইক চুরিকে কেন্দ্র করে ঝলমলিয়া হাট এলাকার স্থানীয় দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।

পুঠিয়া বাজারে ১০ জন যুবক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে লাখ লাখ টাকা আয় করছে। এদের আয় দেখে উপজেলার গ্রামঞ্চলে এবং পৌরসদরের অলিতে গলিতে অনলাইন জুয়া খেলায় যুবকরা মেতে উঠেছে। অনলাইন জুয়া খেলার নেশায় পরে যুবকরা মাদক কারবারির দিকে ঝুঁকে পড়েছে। দেখা গেছে,আইনশৃঙ্খলা বাহিনীর কোনোরকম তৎপরতা না থাকায়। অনলাইন গেমসের লোভনীয় ফাঁদে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যুবকরা জুয়া খেলে নিঃস্ব এবং খেলার নেশার টাকা সংগ্রহ করার জন্য মাদক কেনাবেচা করার করতে বাধ্য হচ্ছে।

উপজেলার কৃষ্ণপুর দুদুরমোড় ঝলমলিয়া নিমতলা ধোপাপাড়া বানেশ্বর বিড়ালদহ পুঠিয়া বাসস্ট্যান্ড কাঁঠাবাড়িয়ার ঢাকাপাড়া ফায়ার স্টেশন সংলগ্ন সরদার পাড়া কাঠের আড়ৎ,বারইপাড়া খাঁপাড়াসহ গ্রামঞ্চলে এবং পৌরসদরের অলিতে গলিতে দিন/রাত জুয়া খেলা চলছে।

রাজবাড়ি বাজার এলাকার মোহামিলুন ইসলাম বলেন, জুয়ার কারণে উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চুরি ছিনতাই মাদক ব্যবসাসহ নানান ধরনের অপরাধ হচ্ছে। তারপর বর্তমানে মাদক কারবারিদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। থানা হতে আদিবাসি পাড়ার দুরত্ব মাত্র প্রায় ৬শত মিটার দুরে হবে। এখানে দিনরাত হাজার হাজার লিটার চোলাই মদ তৈরি হচ্ছে।

রাজশাহী হতে র‌্যাব এসে আদিবাসি পাড়ায় অভিযান চালাচ্ছেন। কিন্ত থানা পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তা সেখানে চুপ হয়ে রয়েছেন। পুঠিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খলিফা পাড়ায় ও শেখ রাসেল পার্কের পাশে কয়েকজন চিহ্নিত মাদককারবারি প্রকাশ্য প্রতিদিন লাখ লাখ টাকার মাদক কেনাবেচা করছে।

এছাড়া মোল্লাপাড়া,কান্দ্রা গুচ্ছুগ্রাম, ধোপাপাড়া, ফুলবাড়ি, নামাজগ্রাম, শিবপুর বাজার, বানেশ্বর হাট এলাকা,পীরগাছা তালুকদার গুচ্ছগ্রাম, ঝলমলিয়া বাজার, বেলপুকুর থানা এলাকার ভেতরে মাদকবারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। উপজেলা জুড়ে হাত বাড়ালেই ফেনসিডিল ইয়াবা ইরোইন গাঁজা চোলাই মদ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট মাদক বিক্রেতা বলছে, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছে। চুক্তি না করলে একদিনও মাদককারবার করা সম্ভব না। জেলা পুলিশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সঙ্গে অপরাধ জগতের লোকদের মাসোহারা চুক্তি থাকায়। মাদক কারবারিরা বাধাহীনভাবে সবস্থানে মাদক কেনাবেচা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, চলতি মাসে আইনশৃঙ্খার একটু খারাপ হয়েছে। ঈদের আগে আদিবাসি পাড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31