ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ২৯ মার্চ রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া আইডিয়াল উইমেন্স বিএম কলেজে সংলগ্ন মহাসড়কে চলাচলরত পথচারী ও যানবাহনের নিড়াপত্তা জোরদার করে পথচারীদের গাড়ি থামিয়ে নানা ভাবে সচেতনতা বৃদ্ধি করছে যৌথ বাহিনী।
এব্যাপারে জানতে চাইলে তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টার সিরাজুল ইসলাম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইউসুফ বলেন, তারাগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের সড়ক দিয়ে চলাচলরত সময়ে যানজট, চুরিসহ কোন প্রকার বাধা সৃষ্টি না হয় সে- জন্য আমরা সকল শ্রেণি পেশার মানুষের যানমালের নিরাপত্তা জোরদার করনে কাজ করছি।


