IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় ঈদের ছুটিতেও নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদান

পত্নীতলায় ঈদের ছুটিতেও নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ঈদের ছুটিতেও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ২ টি “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” এবং ৫ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছে দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে গত ২৮ মার্চ থেকে মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, প্রসবসেবা, প্রসব-পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় সেবা অব্যাহত রয়েছে।

ছুটির সময়েও স্বাস্থ্যসেবা পাওয়ায় অত্রাঞ্চ‌লের সেবাগ্রহীতারা অত্যন্ত সন্তুষ্ট। অনেকে জানান, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা না পাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু পরিবার পরিকল্পনা বিভাগ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে। সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সদস্যরা জানান, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের এ ধরনের ত্যাগ ও নিষ্ঠা সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। যেখানে ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন, সেখানে এই সেবাকর্মীরা নিজেদের সময় উৎসর্গ করেছেন জনসেবায়। তাঁদের এ মহান দায়িত্ববোধ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ মোহাঃ জহুরুল ইসলাম বলেন, “গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের ছুটিতেও আমরা নিশ্চিত করেছি যেন কোনো মা বা শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের দল আন্তরিকভাবে কাজ করছে, যাতে প্রত্যেক সেবাগ্রহীতা প্রয়োজনীয় সহায়তা পান।

এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, “সাধারণত ঈদের ছুটিতে বিভিন্ন সেবা বন্ধ থাকে, কিন্তু গর্ভবতী মা, নবজাতক ও শিশুদের প্রয়োজনের কথা বিবেচনা করে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং অ্যাটেনডেন্ট, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছি। আমাদের কর্মীরা দায়িত্ববোধ থেকে এ সেবা প্রদান করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31