ধূমকেতু প্রতিবেদক : আয়োজনটি ছিল ২টি পর্বে বিভক্ত । প্রথম পর্বে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি “পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ ও বাংলাদেশ” শিরোনামে দেয়ালিকা উন্মোচন এবং দ্বিতীয় পর্বে ছিল অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ এর সভাপতিত্বে সংগীত, আবৃত্তি, নৃত্য ও বৈশাখী সংলাপ পরিবেশনা এবং পুরস্কার বিতরণী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান এম এ মান্নান খান। আলোচনার প্রারম্ভে তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সকলকে ভাতৃত্বপূর্ণ সম্পর্কে সমাজে বিচরণের আহ্বান জানান। সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্মানিত বিশেষ অতিথি, ইঞ্জিনিয়ার নাজমা রহমান তার বক্তব্যে সকলের মঙ্গল কামনা করেন, আগামীর পথচলা যেন সুন্দর হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ সর্বদা ব্যতিক্রমী পরিবেশনা দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এ ধারা অব্যাহত থাকবে আগামীতেও। আজকের ব্যতিক্রমী সম্প্রীতির বন্ধনে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কামনা রানী, তালাইমারি শাখার সহকারি অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী ।
পরিশেষে দোয়া ও দেয়ালিকায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয় ।


