IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ধূমকেতু প্রতিবেদক : বর্ণিল আয়োজনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগ বাঙালি ঐতিহ্যের আবহে সোমবার দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করেছে। এনবিআইইউ ক্যাম্পাস প্রাঙ্গণে সকাল ১০ টায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়া হয়। বৈশাখ উপলক্ষ্যে প্রকাশিত পত্রিকা ‘বৈশাখী বাউ’ এর মোড়ক ও পাঠ উন্মোচন করা হয়।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান, প্রক্টর এ,জে,এম নূর-ই-আলম,বাংলা বিভাগের প্রধান হাসান ঈমাম সুইট এবং বাংলা বিভাগের দুইজন প্রভাষক মো. গামিউল্লা খান ও শামীমা নাজনীন তনিমা। হাসান ঈমাম সুইট সম্পাদিত ‘বৈশাখী বাউ’ মূলক বৈশাখ নিয়ে শিক্ষার্থীদের অনুভূতির অভিব্যক্তি। যে কারণে এর স্লোগান নির্ধারণ করা হয়েছে বৈশাখী মনের হালচাল। ‘বৈশাখী বাউ’ এ প্রকাশিত কবিতাগুলো থেকে লেখকরা কন্ঠে তাদের নিজের কবিতা পাঠ করেন।

এসময় সবার হাতে মুড়ি-মুড়কির একটি করে প্যাকেট দেওয়া হয়। কবিতা পাঠ সাথে মুড়ি-মুড়কি চাবানো সমান্তরালি চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাঙালির ঐতিহ্য ‘গরুর গাড়ী’ এসে উপস্থিত হয়। গাড়োয়ানের ডাক আপনেরা চাইলি অ্যাসেন গাড়ি রেডি। সবাই মিলে গরুর গাড়িতে চড়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে আনন্দ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষ হয় ক্যাম্পাস প্রাঙ্গনে এসে। সময় তখন প্রায় বেলা দুইটা। পান্তা, ইলিশ, মসুর ডাল ভর্তা, মিস্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ, শুকনা মরিচ ও পেয়াজে দিয়ে জমজমাট বাঙালি ভোজের আয়োজন করা হয়। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা এক আনন্দঘন মুহূর্তের ভেতর দিয়ে পহেলা বৈশাখ ১৪৩২ অতিবাহিত করে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31