IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> টপ নিউজ >> কৃষি >> দুর্গাপুরে পানবরজের কুড়ি নষ্ট করে দিচ্ছে দুবৃর্ত্তরা, দিশেহারা পানচাষি, থানায় অভিযোগ

দুর্গাপুরে পানবরজের কুড়ি নষ্ট করে দিচ্ছে দুবৃর্ত্তরা, দিশেহারা পানচাষি, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে একই পানবরজে বারবার পানের পড় (কুড়ি) নষ্ট করে ফেলছে দুবৃর্ত্তরা। এতে দিশেহারা পড়েছেন এক পানচাষি। গত রোববার দিবাগত রাতে উপজেলার পানানগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে কে বা কারা এ ঘটনা ঘটায়। এই ঘটনায় সোমবার (৫ মে) নিজের পানবরজ রক্ষায় থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পানচাষি জিয়াউর রহমান।

থানায় অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা যায়, গোপিনাথপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান একজন সফল পানচাষি। তার ১২শতক জমিতে পানবরজ রয়েছে। রোববার রাতের আধারে দুবৃর্ত্তরা তার পুরো পানবরজের পড় (কুড়ি) উপড়ে ফেলে নষ্ট করে দিয়েছে। এর আগে একই বরজে ২৯ এপ্রিল একই ঘটনা ঘটায় দুবৃর্ত্তরা। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত পানচাষি জিয়াউর রহমান বলেন, গত ৩বছর ধরে আমিসহ এলাকার ৫জন মিলে সরকারি একটি খাসপুকুর নিয়ম অনুযায়ী লিজ নিয়ে মাছচাষ করি। গত ২৯ এপ্রিল সেই পুকুরের নতুন করে নবায়ণ (চেক) সরকারের কোষাগারে খাজনা পরিশোধ করি। তার আগে এলাকার কিছু লোক পুকুরটি লিজ না নিতে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। তিনি বলেন, গত ২৯ এপ্রিল পুকুরটি নতুন করে লিজ নেওয়ায় ওই রাতেই আমার পানবরজের কিছু পড় (কুড়ি) নষ্ট করে ফেলে দুবৃর্ত্তরা। এর ৬দিন পর রোববার রাতের আধারে দুবৃর্ত্তরা আবারও তান্ডব চালিয়ে বরজের উঠতি কুড়ি নষ্ট করে ফেলেছে। আমার ধারনা পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে বারবার প্রতিপক্ষের লোকেরা আমার এমন ক্ষতি সাধিত করছেন।

ঘটনাস্থলে উপস্থিত আরেক পানচাষি সাদেকুর ইসলাম বলেন, একই জায়গায় গত বছর আমার একটি পানবরজ রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে বা কারা। এবছর পানচাষি জিয়াউরের পানবরজ নষ্ট করে ফেলছে। প্রশাসনের কাছে দাবি জানাই। সুষ্ঠ তদন্ত করে কৃষককে যেন এমন ক্ষতি থেকে রক্ষা করেন।

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, এক পানচাষির থেকে সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930