IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

বাঘায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি,রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান স্বাগত বক্তব্যকালে বলেন, গুজব হচ্ছে অপতথ্য,ভ’লতথ্য,বিকৃত-পক্ষপাতদুষ্ট তথ্য। যা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্যান্ত ও কারসাজি করার জন্য ছড়িয়ে দেওয়া হয়। গুজবের উদ্দেশ্য ও কৌশল হিসেবে ছবিতে কারসাজি,বানোয়াট ভিডিও ,সত্যের উপর বিকৃত উপস্থাপন,নকল ও কাল্পনিক বিশেষজ্ঞ,ভুয়া বক্তব্য,তথ্য বিকৃতি,গণমাধ্যমের অপব্যবহার করা হয়। ১৫টি ঘটনায় দেশের একাধিক গনমাধ্যমেভ’ল তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। যার বেশিরভাগ ফেসবুক,টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্রচার করা হয়েছে।

তিনি বলেন, গনমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,জনমতের ধারক ও বাহক,সমাজের দর্পন কন্ঠহীনের কন্ঠস্বর। গুজব প্রতিরোধে গণমাধ্যমের কাছে প্রত্যাশা-গুজবের বিপরিতে প্রকৃত তথ্য উপস্থাপ,গুজব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করণ,গুজব সচেতনতায় বেশি বেশি লেখা/অনুষ্ঠান,সুত্রহীন সংবাদ ও অসত্য তথ্য মিডিয়াতে স্থান না দেওয়া,মিডিয়া লিটারেসি তৈরি,মিডিয়ার (ট্রাডিশনাল) বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা। গুজব প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি গঠন করা হয়েছে।

আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যকালে , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন,সঠিক তথ্য দেশ ও জনগনের কল্যাণ বয়ে আনে। কারো ক্ষতি করার উদ্দেশ্য মিথ্যা,অসম্পূর্ণ ভ’ল তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানান।

তিনি, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য গোলাম তোফাজ্জল কবির মিলন। সভায় জাতীয় ও স্থানীয় দৈনিকসহ অন লাইন পোর্টাল নিউজের গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31