IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুর পৌরসভার চার কিলোমিটার পাকারাস্তা, বরাদ্দ না থাকায় দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

দুর্গাপুর পৌরসভার চার কিলোমিটার পাকারাস্তা, বরাদ্দ না থাকায় দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌর সদর থেকে চৌবাড়ীয়া গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পাকা রাস্তার একেবারে করুণ অবস্থা। খানাখন্দে ভরা এই রাস্তাটি বর্তমানে যানচলাচলে প্রায়ই অনুপযোগী হয়ে পড়ছে। ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গত ১০ বছরের পুরাতন এই রাস্তাটি সংস্কারের জন্য বারবার তাগাদা দিলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে কয়েক গ্রামের লোকজন পড়েছেন চরম বিপাকে।

শনিবার সরেজমিন দুর্গাপুর সদর থেকে চৌবাড়ীয়া গ্রাম পর্যন্ত ঘুরে দেখা গেছে পুরাতন এই পাকা রাস্তাটি একেবারে যানচলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। কয়েক হাত পরপর খানাখন্দে জ্বরাজীর্ণ অবস্থা। অনেক জায়গা পথচারীরা গাড়ি থেকে নেমে হেঁটে পার হচ্ছেন রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি পৌরসভার মেইন রাস্তা গুলোর একটি। এই রাস্তা দিয়ে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার লোকজনও যাতায়াত করেন। ১০ বছর আগে এই রাস্তা পাকাকরণ করা হয়। তার বছর দুই তিনেক পরই পাকা রাস্তাটি ভাঙতে শুরু করে। বিগত ৭ বছর যাবত দুই উপজেলার লোকজন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করছেন। বর্ষাকাল এলে রাস্তার বড় বড় খানাখন্দে পানি জমে থাকে। তখন দুর্ভোগ আরও বাড়ে।

পৌরসদর বহরমপুর গ্রামের বাসিন্দা আবেদ আলী জানান, মাঝে মাঝেই রাস্তার মাপজোখ করতে আসে লোকজন। শুনি বাজেটও হয়েছে অনেকবার। কিন্তু সংস্কার করতে আসে কেউ নি। পৌরসভার অন্যান্য রাস্তার কাজ ঠিকই হচ্ছে। আমাদের এই রাস্তার কাজ আর হয় না। আমরা কৃষি পর্ণ্যসহ ভারী মালামাল বাজার নিতে পারি না। দ্রুত রাস্তাটির সংস্কার চাই।
একই গ্রামের আরেক বাসিন্দা ভ্যানচালক ফরহাদ হোসেন বলেন, সাত বছর ধরে কষ্টে আছি। কে শুনবে আমাদের কথা। এই রাস্তায় ভ্যানগাড়ী চালাতে গিয়ে প্রতিদিন আমার ভ্যানগাড়ী নষ্ট হয়। ভ্যানগাড়ীর যাত্রী পরিবহনে যা ভাড়া পাই। অনেক সময় তার অর্ধেক টাকা ভ্যানগাড়ী মেরামত করতে লেগে যায়। রাস্তা খারাপ হওয়ায় অনেক ভ্যানচালক এই রাস্তা ভ্যানগাড়ী চালাতে চায় না। চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা ওয়াইজুল বলেন, হাটবারের দিন আসলে আমাদের ভোগান্তির শেষ নাই। কৃষকেরা তাদের পর্ণ্য বাজারে নিতে বেগ পেতে হয়। রাস্তা খারাপ হওয়ায় সময়মত যানবাহন পাওয়া যায় না। রাস্তাটা এতোই খারাপ যে গাড়িতে যাওয়া দূরের কথা, হেঁটে যাইতে কষ্ট হয় সকলের।

এ ব্যাপারে দুগার্পুর পৌরসভার প্রকৌশলী সাহাবুল হক বলেন, বরাদ্দ নেই। এজন্য সংস্করণে দেরি হচ্ছে। এ রাস্তার জন্য আবার প্রস্তাবনা পাঠানো হয়েছে।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ জানান, এই রাস্তা বিষয়ে অবগত আছি। সম্প্রতি এই রাস্তাটি পরিদর্শন করেছি। বেশ খারাপ অবস্থা দেখেছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা বলে রাস্তাটি দ্রুত কিভাবে পাকাকরণ করা যায় সেই ব্যবস্থা গ্রহন করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31