IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় ইনফ্লুয়েঞ্জা

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় ইনফ্লুয়েঞ্জা

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস। যা সাধারণত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছাড়ায়। যখন একজন সংক্রামিত ব্যক্তি হাঁচি, কাশি বা কথা বলে তখন এটি ছড়াতে পারে। তাছাড়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মুখ, নাক বা চোখ স্পর্শ করলেও ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে।

তবে সবচেয়ে বিপদজনক যেটি সেটি হলো এই ভাইরাস সংক্রমণের পরবর্তী ৭ দিনের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি ৬ গুণ বেড়ে যায়। ফলে ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হলে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। তাই আসুন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ জেনে নেওয়া যাক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান।

ইনফ্লুয়েঞ্জা কীভাবে ছড়ায়, এর ঝুঁকি, লক্ষ্মণ ও এই ভাইরাস থেকে বাঁচার উপায়-

১. নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা গেছে, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পরবর্তী ৭ দিনের মধ্যে হার্ট অ্যাটাক হবার ঝুঁকি ৬ গুণ বেড়ে যায়।

২. ইংল্যান্ড এন্ড ওয়েলসে হওয়া একটি রিসার্চে ইনফ্লুয়েঞ্জাকে হার্ট অ্যাটাকের ট্রিগার হিসেবে দেখানো হয়েছে। ইনফ্লুয়েঞ্জা ইনফেকশানের প্রথম ৩ দিনে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে।

৩. ৫০ বা তার বেশি বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে মৃদু ইনফ্লুয়েঞ্জা সংক্রমণও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ করতে পারে।

৪. ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডেটা অ্যানালাইজ করে দেখা যায়, যাদের আগে কখনোই ইশকেমিক হার্ট ডিজিজ ছিল না তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পর ১৬.৬ গুণ পর্যন্ত হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

৫. ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে সিস্টেমিক ইনফ্ল্যামেশন, এনডোথেলিয়াল ডিসফাংশন ও এথেরোসক্লেরোটিক প্ল্যাকের রাপচার হতে পারে। যা অ্যাকিউট করোনারি সিনড্রোম তথা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

৬. ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পিক টাইমে হার্ট ফেইলিওরের পেশেন্টদের হসপিটালাইজেশান ১৯% ইনফ্লুয়েঞ্জার কারণে হয়ে থাকে।

৭. ২০১০-২০১৮ সালের মধ্যে ৮০০০০-এর বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত সিডিসি-এর একটি গবেষণায় দেখা গেছে, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে ভর্তি রোগীদের প্রায় ১২% পরবর্তীতে অ্যাকিউট হার্ট ফেইলিওর বা ইশকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত হয়েছেন। যাদের ৩০%-এর আইসিইউ সাপোর্ট লেগেছে। ৭% হাসপাতালে মারা গেছেন।

৮. JAMA Network Open এ একটি মেটা-অ্যানালাইসিস প্রকাশিত হয়েছে, যেখানে দেখে গেছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি ৩৪% কমাতে পারে। আরেকটি গবেষণায় দেখা গেল, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে অ্যাকিউট করোনারি সিনড্রোমের ঝুঁকি ৩৭% কম।

৯. ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তাদের সর্বশেষ গাইডলাইনে অ্যাকিউট করোনারি সিনড্রোমের রোগীদের বার্ষিক ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে জোরালোভাবে রিকমেন্ড করেছে। মূলত মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার ইভেন্ট এবং মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্লাস ওয়ান রিকমেন্ডেশান।

১০. আমাদের দেশে যে ‘সিজনাল ফ্লু’ হয় তার জন্য প্রধানত দায়ী ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

IEDCR & ICDDR,B-এর ডেটা বলছে, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাংলাদেশে সারা বছরই হয়। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরে বেশি হয়। সবচেয়ে বেশি হয় জুন ও জুলাই মাসে।

১১. হেলথ এক্সপার্টগণ রিকমেন্ড করছেন, পিক শুরু হবার আগেই অর্থাৎ ফেব্রুয়ারি/মার্চ মাসে ভ্যাকসিন নিয়ে নিতে। বিশেষ করে হেলথকেয়ার ওয়ার্কার, বয়স্ক মানুষ, হৃদরোগী ও যাদের ক্রনিক ডিজিজ রয়েছে।

১২. হাত ধোয়া, মাস্ক পরা ও জনসমাগম যথাসাধ্য এড়িয়ে চলা ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধে সহায়ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ