IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বাসী । সোমবার (০২) জুন বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অনুপস্থিত আছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন না। ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকেই।

এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সময় মতো। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির কবলে পড়েছেন ইউনিয়ন বাসী ৷ তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু।

দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলনেও এর সুরাহা পায়নি স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার।

এদিকে ওই চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদটির যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কাজ আটকে রয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি থেকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা ওই চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দর বারিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31