ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় রহনপুরের উদ্যোগে অসহায় এক মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির আর্থিক সহযোগিতায় ওই সংগঠনের মাধ্যমে একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়।
বুধবার রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়ায় অবস্থিত তাদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য খায়রুল আনাম, ক্যাশিয়ার মনিরুল ইসলাম, আজম আলী, আইনাল হক, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম ও সাংবাদিক এমরান আলী বাবু, আজিজুল ইসলাম প্রমুখ।


