IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন জয়া

বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন জয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন দশকেরও বেশি অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। রাজত্ব করেছেন বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমায়। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন সমানতালে। প্রিয় এই অভিনেত্রীর কাজের বাইরেও তার ব্যক্তিজীবন; বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তমহলের।

সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিচ্ছেদ, নতুন করে বিয়ের পরিকল্পনা ও একা থাকার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন নন্দিত এই অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই আরেকটার মতো না। আমার জীবনে যেসব সম্পর্ক ছিল সেগুলোই আজকের আমাকে গড়ে তুলেছে। ভুলগুলোও আমার, সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলি। সব কিছু ফেলে দেওয়া যায় না।’

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি। ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন “সিচুয়েশনশিপ” চলছে। ভাবনাগুলো আছে, কিন্তু সম্পর্কটাই নেই’ বললেন জয়া।

একাকীত্ব বা নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনার প্রশ্নে জয়া বলেন, ‘আমি কিছুই পরিকল্পনা করে করি না। যদি মনে হয় সিঙ্গেল থেকে ডাবলে যাওয়া দরকার, তখন হবে। আপাতত ভালো আছি, শান্তিতে আছি, তাই কোনো প্ল্যান নেই।’

এর আগেও, ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। সেই সময়টা আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। আমি কাজেই মন দিই। কাজই আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি সবসময় কাজের সঙ্গে থেকেছি, সেটাই আমার ভালো থাকা।’

বলা দরকার, আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নতুন সিনেমার শুটিংও শুরু করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31