ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : সারাদেশের ন্যায় এবারে রাজশাহীর মোহনপুর উপজেলায় আগামীকাল ২৬শে জুন বৃহস্পতিবারে এইচএসসি /সমমান – ২০২৫, অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ২২১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।
মোহনপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার জানান, এই কেন্দ্রে ৬০৫ জন, ধোপাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল আজিজ জানান, এই কেন্দ্রে ৭১২ জন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের জানান এই কেন্দ্রে ১৫৪ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেশরহাট টিবিএম কলেজের ও কেন্দ্র সচিব এজহারুল হক মৃধা জানান, ভেন্যু কেশরহাট ডিগ্রি কলেজ, এখানে ৭৪২ জন পরীক্ষার্থী এইচএসসি (বি,এম) পরীক্ষায় অংশ করছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, মোহনপুরে ৪ টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য ৪ জন ট্যাগ অফিসার ও ১ জন ম্যাজিষ্ট্রেট থাকবে। এবং ২০০ গজ এর মধ্যে ৪৪ ধারা জারি করা হয়েছে।যে কোন সভা মিটিং নিষিদ্ধ এবং পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।


