ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রোদইল বিএম কলেজের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার কলেজ চত্বরে গাছের চারা বিতরণ করেন কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সীমা রায়, প্রভাষক মোঃ মাসুদ রানা, মোঃ ফারুক হোসাইন, এম. সাখাওয়াত হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর অসিত কুমার মন্ডল ও কানিজ ফাতেমা, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
এদিন উপজেলা কৃষি অফিসের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রাপ্ত বেল, নিম, কাঁঠাল ও জামসহ বিভিন্ন প্রজাতির ৮৫টি গাছের চারা ও কলেজের অধ্যক্ষের উদ্যোগে ১৭০টি মেহগনি ও কাঁঠাল গাছের চারা শিক্ষার্থীগের মাঝে বিতরণ করা হয়। #


