IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সিংড়ায় জমজ ভাইয়ের কৃতিত্ব, এসএসসিতে রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে

সিংড়ায় জমজ ভাইয়ের কৃতিত্ব, এসএসসিতে রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে আনন্দিত পরিবার। তারা দুইজনই সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি পরীক্ষায় রিয়াদ ১২৫৯ নম্বর পেয়ে উপজেলার ১ম স্থান ও নাটোর জেলায় ২য় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলার ৪র্থ স্থান অর্জন করেছে। তারা উপজেলার বিলদহর বাজারের রেখা ফার্মেসীর স্বত্বাধিকারী রাজু আহমেদ ও গৃহিনী নাজনীন আক্তারের ছেলে।

এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস ও ১৮ জন জিপিএ-৫ অর্জন করে।

জমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্ব বাবা-মা ও শিক্ষকদের অবদানের ফসল। তারা কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করে দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেন।

রিয়াদ ও রিশাদের বাবা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন বলেন, জমজ দুই ভাই খুবই মেধাবী, ক্লাস পরীক্ষায় বরাবরই ভালো করতো। তাদের নেতৃত্বে স¤প্রতি জাতীয় বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় দেশের নবম স্থানে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, জমজ ভাই রিয়াদ ও রিশাদের কৃতিত্বে আমরা গর্বিত। কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করে তারা যেন দেশ ও মানবতার কাজ করে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31