IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মহাদেবপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতেকিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মহাদেবপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতেকিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন তথা বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে ৬ লক্ষাধিক শিক্ষক প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চলতি বছরের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। কিন্তু বিগত ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

তারা আরো বলেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই কিন্ডারগার্টেন তথা দেশের প্রায় ৮০ লক্ষ শিক্ষার্থীসহ ৬ লক্ষ শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এতে সারাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর কয়েক লক্ষ মেধাবী শিক্ষার্থী তাদের মেধা যাচায়ের সুযোগ থেকে বঞ্চিত হবে বলে আশংকা করেন তারা।

অবিলম্বে উক্ত প্রজ্ঞাপন সংশোধন করে কিন্ডারগার্টেন তথা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ান তৌফিকুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাদেকুল ইসলাম সুইট, মো. সাইদুর রহমান, মো. আইনুল হোসেন, জাহিদ হাসান, আজাদুল ইসলাম আজাদ, ইউনুসার রহমান, মোশারফ হোসেন প্রমূখ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31