IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে মাকে মারধর করে টাকা স্বর্ণ লুটপাট,মায়ের থানায় অভিযোগ

তানোরে মাকে মারধর করে টাকা স্বর্ণ লুটপাট,মায়ের থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা শিলা বেগম(৪৫)। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের (২আগস্ট) শনিবার তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে। জামায়াত নেতার এমন মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাটের জঘন্য ঘটনায় এলাকাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

জানা গেছে, বেলপুকুরিয়া গ্রামের দেলোয়ার প্রামাণিকের পুত্র নাহিদ আক্তার(৩২) এবং তার স্ত্রী আলেয়া খাতুন (২৪) সহ আরো অজ্ঞাত আসামীরা তার মাকে মারপিট করে মা শিলা বেগম (৪৫)’র মুখের উপর নিচের সবগুলো দাঁত ভেঙ্গে দিয়েছে। ছেলে নাহিদ ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হওয়ায় তার ক্ষমতার দাপটে অতিষ্ঠ তার অসহায় মা শিলা বেগম। অসহায় শিলা বেগমের অভিযোগ, গত শনিবার(২আগস্ট) সে বাড়িতে না থাকার সুযোগে তার ছেলে ও ছেলের বউ মিলে তার ঘর থেকে ৩৫মন ধান ও গলার হাড়,হাতের ব্যাচ লাইট,কানের দুল ৩ জোড়া,২টি আংটি,১টি স্বর্ণের চেইন,চাঁন্দির নুপুর ২ জোড়া চুরি করেন। যার আনুমানিক বাজারমূল্য ৪লক্ষ ৮০হাজার টাকা।

এতে করে চুরির বিষয়ে ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছেলে ও ছেলের বউ মিলে মা শিলা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে শিলা বেগমের মুখের সবগুলো দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে শিলা বেগমের সবগুলো দাঁত বেঁধে দিয়েছে চিকিৎসক। মা শিলা বেগম আরো বলেন,দীর্ঘদিন ধরে তার ছেলে নাহিদ আক্তার মায়ের উপরে সম্পত্তির জন্য অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন। ইতিপূর্বে তানোর ইসলাহিয়া মাদ্রাসার সুপার মকছেদ আলী আমাকে মারধরের ঘটনায় সামাজিক ভাবে মিমাংসা করেও দিয়েছেন। তার পরেও থামেননি ছেলের নির্যাতন। আমি থানায় অভিযোগ করেছি,আমি আসামীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর পৌরসভার ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাহিদ আক্তারের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31