ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁ মহাদেবপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপুতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়।
মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনে শহিদ আস সাবুরের কবর জিয়ারত শেষে বকের মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৩, আসনের সম্ভাব্য এমপি প্রার্থী প্রভাষক শহিদুল ইসলাম, উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, উপদেষ্টা নাসির বীন আজগর, উপজেলা যুব আন্দোলনের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সেক্রেটারী যুবায়ের আহমেদ ফারুকী, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. আশিকুর রহমান প্রমূখ।
সমাবেশ সফল করতে উপজেলা, ইউনিয়রসহ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।#


