IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় এক রাতে পাঁচ শতাধিক কলাগাছ কেটে কৃষকের স্বপ্ন ভেঙে দিল দূর্বৃত্তকারীরা

পুঠিয়ায় এক রাতে পাঁচ শতাধিক কলাগাছ কেটে কৃষকের স্বপ্ন ভেঙে দিল দূর্বৃত্তকারীরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের পাঁচ শতাধিক কলাসহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার ২৭ আগষ্ট অনুমান রাত ১ টার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, এটা একটা অমানবিক কাজ। এই জমির যে অবস্থা তাতে একজন কৃষকের মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার মত ক্ষতি হয়ে গেছে । আর এক দু মাসের মধ্যেই এই জমির কলা গুলো বাজারজাত করার মত হয়ে যেত। যারা এই সকল কাজ করেছে তারা সমাজের শত্রু এবং দেশের শত্রু। আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের অপরাধকারীদের ধরা সম্ভব হয় আমরা চাইবো যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করা।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল হোসেন প্রতিদিনের সংবাদ কে বলেন, আজ সকালে আমাকে একজন ফোন করে বলছে আমার বাগানের কলা গাছ কেটেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কয়টা গাছ কেটেছে সে ব্যক্তি বলে পুরা বাগানটাই প্রায় কেটে ফেলেছে। খবর শুনে আমি খুব দ্রুত জমিতে কলাবাগানের এসে দেখি পাঁচ শতাধিক এর বেশি কলাসহ গাছ কেটেছে রাতের আঁধারে দুর্বৃত্তকারীরা।

এমন অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম । সে সময় অনেক মানুষ ছিল এই স্থানে। গ্রামে কারো সাথে আমার খারাপ সম্পর্ক নেই। তবে মাঠে জমি থাকলে মানুষের সাথে দু এক কথা হতেই পারে। তবে কারো সঙ্গে আমাদের মারামারি বা এ ধরনের কোন বিরোধ নেই। তবে আমি থানায় একটি সাধারণ ডাইরি করেছি। আমি আইনের কাছে চাই সুষ্ঠু একটি বিচার।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, আজ সকালে কলাগাছ কাটা বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত অবস্থা রয়েছে ।
তদন্ত শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31