IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> চুল পড়া কমাতে যা যা খাবেন

চুল পড়া কমাতে যা যা খাবেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বায়ু দূষণ, পানি দূষণ, আবহাওয়ার রুক্ষতা, হরমোনের প্রভাব, পুষ্টি ও যত্নের অভাব – সব মিলিয়ে চুল পড়া আমাদের দেশে খুব সাধারণ একটি সমস্যা। চুল পড়া কমাতে কেউ পার্লারে দামি ট্রিটমেন্ট নিচ্ছেন, কেউ আবার নিয়ম করে চুলে মাখছেন নানান রকম হেয়ার প্যাক ও তেল। তবুও চুল পড়া কমছেনা কেন?

এর কারণ হতে পারে পুষ্টির ঘাটতি। বাহিরের যত্নের সঙ্গে চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেতর থেকে পুষ্টি দেওয়া। আমরা যা খাই, তার প্রভাব সরাসরি চুলের গোড়ায় পৌঁছে। তাই চুলের যত্নের পাশাপাশি সঠিক খাবার বেছে নিলে চুল পড়া অনেকটাই কমানো সম্ভব।

চুলে পুষ্টি জোগাতে যা খাবেন-

১. ডিম
ডিমে আছে বায়োটিন, প্রোটিন আর ভিটামিন বি-কমপ্লেক্স, যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

২. মাছ
বিশেষ করে সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া রোধ করে।

৩. পালং শাক ও সবুজ শাকসবজি
এগুলো আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন এ-সি এর ভালো উৎস। আয়রনের ঘাটতি চুল পড়ার অন্যতম কারণ, তাই নিয়মিত শাক খাওয়া জরুরি।

৪. বাদাম ও বীজ
কাঠবাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ বা ফ্ল্যাক্সসিডে আছে ভিটামিন ই, জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট, যা চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং গোড়া মজবুত করে।

৫. দুধ ও দুগ্ধজাত খাবার
দই, দুধ, পনিরে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা চুলের বৃদ্ধি ও টেক্সচার উন্নত করে।

৬. ফল
আম, কমলা, পেয়ারা, স্ট্রবেরি বা লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলকে ভাঙা থেকে রক্ষা করে।

৭. ডাল ও মসুর
এতে প্রচুর প্রোটিন ও আয়রন থাকে, যা চুল পড়া কমাতে কার্যকর। নিরামিষভোজীদের জন্যও এটি প্রোটিনের দারুণ একটি উৎস।

৮. গাজর ও মিষ্টি কুমড়া
এগুলোতে থাকা বিটা-ক্যারোটিন চুলের ফলিকল সুস্থ রাখে এবং শুষ্কতা কমায়।

৯. পানি
শুধু খাবার নয়, পর্যাপ্ত পানি পান করাও জরুরি। শরীরে পানির ঘাটতি হলে চুল শুষ্ক হয়ে পড়ে যায়।

অর্থাৎ, চুল পড়া কমাতে শুধু দামি তেল বা শ্যাম্পু ব্যবহার নয়, বরং ভেতর থেকে শরীরকে সঠিক পুষ্টি দেওয়া সবচেয়ে বেশি জরুরি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন আর পরিবর্তন লক্ষ্য করুন।

সূত্র: হেলথলাইন, মেডিকেল নিউজ টুডে, হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ