IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে পূঁজা উদযাপন পরিষদের কমিটি গঠনআহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী

ফুলবাড়ীতে পূঁজা উদযাপন পরিষদের কমিটি গঠনআহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে “বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দ কুমার গুপ্ত এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রতন চক্রবর্তী।

গতকাল বুধবার “বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি স্বরুপ কুমার বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ও সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার রায় সাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্য বিশিষ্ট তিন মাস মেয়াদী এই কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শম্ভু প্রসাদ গুপ্ত, ধীরেন্দ্র নাথ সরকার, অমিত কুমার গুপ্ত, শচীন্দ্র নাথ রায়, অন্তর কুমার মহন্ত, সুমন চন্দ্র সরকার, শংকর চন্দ্র মন্ডল, পাপন সরকার, উদয় দত্ত, মুকুল চন্দ্র পাল, কুমোদ চন্দ্র রায়, নিমাই রায়, রাজকুমার রায়, সুশান্ত সরকার, ধর্মচন্দ্র বর্মন, সুধীর চন্দ্র রায়, সুজন চন্দ্র রায়, ঈশ^র চন্দ্র রায়, ব্রজেন্দ্র নাথ রায়।

নবনির্বাচিত আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, “পূজা উদযাপন শুধু ধর্মীয় আচার নয়; এটি আমাদের সামাজিক ঐক্য, সংস্কৃতি ও প্রজন্মের ঐতিহ্য বহন করে। আমরা সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সকলে মিলে কাজ করব।

সদস্য সচিব রতন চক্রবর্তী বলেন, পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে এবং সবার সহযোগিতায় আগামী দুর্গা পূঁজাসহ সকল উৎসব সফলভাবে সম্পন্ন করা হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সমাজসেবামূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই মনে করেন, প্রতি বছর পূঁজা উদযাপনের সময় যেসব সমস্যার সম্মুখীন হতে হয়-যেমন নিরাপত্তা, পরিবেশ রক্ষা, আর্থিক সংকট-তা সমাধানে এই কমিটি সক্রিয় ভূমিকা নেবে।
ফুলবাড়ী বহুদিন ধরেই ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় একসাথে বিভিন্ন উৎসব পালন করে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ও প্রশাসনের কর্মকর্তারা কমিটির সঙ্গে সমন্বয় রেখে শারদীয় দুর্গোৎসবসহ সকল ধরনের পূঁজা-অর্চনা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশ^াস দিয়েছেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে: প্রতিটি ম-পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যুবসমাজকে স্বেচ্ছাসেবী হিসেবে সম্পৃক্ত করা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়ানো, পূঁজাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31