IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সকালে যেসব ফল খাওয়া উপকারী

সকালে যেসব ফল খাওয়া উপকারী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফল শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। এ কারণে পুষ্টিবিদরা প্রতিদিন একটা করে হলেও ফল খেতে বলেন। দিনে একাধিক ফল খেতে পারলে তা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হবে। বিশেষ করে সকালের নাশতায় ফল খেলে শরীর ফিট থাকবে।
কোন কোন ফল খাবেন-

তরমুজ: তরমুজ গ্রীষ্মকালীন ফল। এই ফল শরীর ভিতর থেকে ঠান্ডা রাখে। রাতভর পেট খালি থাকার পর সকালে তরমুজ গেলে শরীরে পানির জোগান অব্য়াহত থাকবে। পাশাপাশি, এতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট হৃদযন্ত্রের স্বাস্থ্য় ভাল রাখে, ত্বকও ভালো থাকে।

পেঁপে: ওজন কমাতে চাইলে সকালে পেঁপে খেতে পারেন। এতে বেশি ক্যালরি নেই, তবে ফাইবার, ভিটামিন সি, এ, ই-তে ভরপুর। পেঁপে হজমশক্তি বাড়াতে বেশ উপকারী ।

আনারস : ভিটামিন সি-তে সমৃদ্ধ আনারস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় ভালো থাকে। বিশেষ করে ক্ষুধা মুখে আনারস খেলে পুষ্টিগুণ আরও ভাল ভাবে শোষণ করতে পারবে শরীর। নিয়মিত আনারস খেলে পেট ফোলা লাগে না, প্রদাহজনিত সমস্যা কমে।

আপেল : আপেলও খেতে পারেন সকালে। এতে হজম ক্ষমতা বাড়ে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট সার্বিক স্বাস্থ্য়ের জন্যই ভাল।

কিউয়ি : আকারে ছোট হলেও কিউয়ির অনেক গুণ রয়েছে। এটি ভিটামিন, খনিজ এবং এনজাইমে সমৃদ্ধ একটি ফল। এই ফলে থাকা নানা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ভাল রাখে, হজমক্ষমতা বাড়ায়।

কলা : সকালের নাশতায় কলা খেতে পারেন। পটাসিয়াম, ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ কলা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।

নাশপাতি : নাশপাতিতে ভিটামিন সি, কে, পটাসিয়াম, কপার রয়েছে। এই ফলে থাকা নানা উপাদান কিডনি ভাল রাখে। হজমক্ষমতা বাড়ায়।

সকালে স্ট্রবেরি, ব্লুবেরিও খেতে পারেন। এসব ফল মস্তিষ্কের স্বাস্থ্য় রক্ষা করে, স্মৃতিশক্তি বাড়ায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ