IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে

ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে

ধূমকেতু প্রতিবেদক, ছাতক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন ছাতক পৌরসভা ও উপজেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণের সময় জনগণের মধ্যে যে আগ্রহ দেখেছি এতে বুঝা যাচ্ছে জনগণ নির্বাচন মুখি। ছাতক-দোয়ারায় বিএনপি এখন পূর্বের চেয়েও অধিক সংগঠিত ও শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় এই আসনে ধানের শীষ বিজয় সুনিশ্চিত। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। বুধবার বিকেলে বিশাল শোডাউনের মধ্য দিয়ে ছাতক শহরে কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, আবুল হোসেন, আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর ২টা থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৃথক ব্যানারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে শহরের মড়ল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। সেখান থেকেই বিকেল ৪ টায় লিফলেট বিতরণ ও মিছিল শুরু হয়।

এ সময় শত-শত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলের নগরীতে পরিণত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31