IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় ধানের শীষের মনোনয়নের শীর্ষে অধ্যাপক কামাল হোসেন

বাগমারায় ধানের শীষের মনোনয়নের শীর্ষে অধ্যাপক কামাল হোসেন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪(বাগমারা) আসনে এবার ধানের শীষের মনোনয়ন পেতে পারেন সাবেক যুবদল নেতা ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে দেখা গেছে মনোনয়নের তালিকায় সবুজ সংকেত পাওয়া নেতাদের মধ্যে রয়েছে তার নাম।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে তৃণমূলে যার জনপ্রিয়তা রয়েছে। যার দ্বারা সাধারন মানুষের উন্নয়ন সম্ভব। যার সাংগঠনিক দক্ষতা রয়েছে। যিনি এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করেন। যিনি পুরো এলাকার খোঁজখবর রাখেন সর্বদাই। সেই সাথে মানুষের বিপদে যিনি এগিয়ে যান। অর্থাৎ কর্মী বান্ধব নেতাকেই এবার প্রাধান্য দেয়া হবে।

সেদিক থেকেও সাধারণ মানুষের সঙ্গে সহজ সৌজন্য, উন্নয়নমুখী চিন্তাভাবনা এবং সামাজিক কর্মকাণ্ড তাকে এলাকায় জনপ্রিয় অধ্যাপক কামাল হোসেন। নির্বাচনী প্রচারণায় তার সক্রিয়তা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে।

অধ্যাপক কামাল হোসেনের জনপ্রিয়তা ও সক্রিয়তা এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে অধ্যাপক কামাল হোসেনের প্রচার প্রচারণা ততোই জোরদার হচ্ছে। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি বাগমারার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী স্থানীয়রা।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দীর্ঘদিন ধরে তিনি পথসভা, গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জুড়ে লিফলেট বিতরণ করছেন অধ্যাপক কামাল হোসেন।

অধ্যাপক কামাল হোসেন বাগমারার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার স্থানীয় বিএনপি অসহযোগী সংগঠনের নেতাকর্মীর সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং সরাসরি যোগাযোগ দলীয় শৃঙ্খলা ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। দলীয় নেতাকর্মীরা মনে করেন, তাঁর মতো পরিচ্ছন্ন, জনবান্ধব ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে বাগমারার উন্নয়ন হবে দৃশ্যমান এবং দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা পাবে।

মনোনয়ন প্রসঙ্গে অধ্যাপক কামাল হোসেন জানান, বিএনপির রাজনীতি ও জনগণের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। জনগণের সমর্থন ও ভালোবাসায় আমি মুগ্ধ। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার লক্ষ্য এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ। আমি বিশ্বাস করি দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয়ী হব, ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31