ছুটির দিনে রুই মাছের সালাদ রেসিপিটি বানিয়ে খেতে পারেন।রেসিপি তৈরি করার জন্যে যা লাগবে নিম্নে দেওয়া হলোঃ
১.অল্প পরিমাণ লবণ,হলুদ গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে,অল্প পরিমাণ সয়াবিন তেলে,ভেজে নেওয়া দুই পিস রুই মাছ।
২.একটি টমেটো।
৩.একটি শসা।
৪.দুটি পেঁয়াজ।
৫.দুটি কাঁচা মরিচ।
৬.এক ফালি লেবু।
৭.অল্প পরিমাণ লবণ ও
৮.অল্প পরিমাণ সরিষার তেল।
রেসিপি প্রস্তুত প্রণালিঃপ্রথমে ভেজে নেওয়া রুই মাছ গুলো থেকে হাতের সাহায্যে কাঁটা বেছে নিতে হবে।একটি বাটিতে বেছে নেওয়া রুই মাছ গুলো রাখব।এরপর শসা কুচি,টমেটো কুচি, পেঁয়াজ কুঁচি,কাঁচা মরিচ কুঁচি,অল্প পরিমাণ লবণ,অল্প পরিমাণ সরিষার তেল ও এক ফালি লেবু রস মাছ গুলোর মধ্যে দিয়ে দিব।হাতের সাহায্যে সব গুলো উপকরণ গুলো মেখে নেব।এভাবে তৈরি হবে রুই মাছের সুস্বাদু সালাদ।
লেখক: উম্মে কুলসুম মীম,রাজশাহী।


