IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৫৩.৪৯ শতাংশ

নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৫৩.৪৯ শতাংশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। শতভাগ ফেল করেছে
সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ থেকে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাস করেছে ৫৮৩ জন।সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। এই কলেজ থেকে পাস করেছে ৭২ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী। শতভাগ শিক্ষার্থী ফেল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে। এই কলেজের ২২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

আলিম পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১১১ জন। পাস করেছে ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন পরীক্ষার্থী।

ভোকেশনালে পাসের হার ৭২ দশমিক ২৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৯৮ জন। পাস করেছে ১৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে দুই জন পরীক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031