IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গৃহবধুর কক্ষে পরকিয়ার সময় জনতার হাতে ধরা

গৃহবধুর কক্ষে পরকিয়ার সময় জনতার হাতে ধরা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় হিন্দু-মুসলিম পরকীয়ায় আপত্তিকর অবস্থায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মুসলিম পরিবারের গৃহবধু দুই সন্তানের জননী ও হিন্দু পরিবারের যুবকও দুই সন্তানের জনক। তারা উভয়েই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা।

বুধবার(১৫ই অক্টোবর) রাতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধুর শয়ন কক্ষে ফূর্তি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন বিদ্যুৎ প্রামানিক (৪০)। সে বিনোদপুর হিন্দু পাড়া গ্রামের মৃত বীরেন্দ্রনাথ প্রামানিকের ছেলে। গৃহবধূ একই গ্রামের দিনমুজুর সুজন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,বিদ্যুৎ প্রামানিকের সাথে ওই গৃহবধু প্রায় ৩ বছর পরকিয়ায় জড়িত। এর আগেও একাধিক বার ধরা পড়লেও প্রভাবশালীদের হস্তক্ষেপে রক্ষা পান। টাকা পয়সা ,জিনিসত্র দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তবে এবার ধরা খেয়েও জনতার রশির বাঁধন থেকে ছাড়া পাননি। এ সংক্রান্ত ধারনকৃত ভিডিও প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।

গ্রামের প্রত্যক্ষদশী শাকিল আহমেদ জানান, ঘটনার দিন বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী সুজন আলীকে কৌশলে এলাকার বাইরে কাজে পাঠিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ নিজেই তার মটরসাইকেলে নিয়ে বাসে উঠিয়ে দেয় । পরে রাতে ওই গৃহবধূর ঘরে গিয়ে ফুর্তিতে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন গৃহবধুকে ঘরের দরজা খুলতে বলেন। এসময় বিষয়টি আড়াল করতে গৃহবধু চোর চোর বলে চিৎকার দেয়। এরই মাঝে বিছানায় মুঠোফোন রেখে ঘরে থাকা কাঠের আলমারির ভেতরে লুকিয়ে পড়ে বিদ্যুৎ।

পরে দরজা খুলে দিলে প্রথমত ঘরের ভিতরে গৃহবধু ছাড়া কাউকে পাননি। ঘরের ভেতরে দেখা মানুষটি হারিয়ে যাওয়ার প্রবল সন্দেহে বিছানায় রাখা মোবাইল দেখে খুঁজতে থাকেন স্থানীয়রা। এক পর্যায়ে আলমারির দরজা খুলে গৃহবধুর স্বামীর লুঙ্গি পরিহিত অবস্থায় বিদুৎকে পাওয়া যায় বলে জানান শাকিল আহমেদ ।

এদিকে উত্তেজিত জনতার রোষানল থেকে মুক্তি পেতে ৯৯৯ ফোন দেয় বিদ্যুৎ এর পরিবার। পরে বাঘা থানা পুলিশ দুইজনকে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে বৃহসপতিবার (১৬-১০-২০২৫) সকালে বাড়ি পৌঁছেন গৃহবধুর স্বামী সুজন আলী ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অভিযোগ না দেওয়ায় গৃহবধুকে পরিবারের জিম্মায় দিয়ে বিদুৎ প্রামানিককে প্রতিরোধমূলক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি জানান,গৃহবধু দাবি করেছে তার স্বামীর কাছে পাওনা টাকা নিতে এসেছিল। একই ধরনের দাবি করেছে বিদুৎ প্রামানিকও। গৃহবধুর স্বামীও কোন অভিযোগ করেননি। তবে মামলা করতে চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31