ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : বে-সরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে ও দাতা সংস্থা হেকস/ইপার এর সহযোগীতায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাদের সাথে কমিউনিটি লেড লবি এন্ড অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) পেরশা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।। উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন । থ্রাইভ প্রকল্প সর্ম্পকে ধারনা প্রদান, সরকারী বিভিন্ন সেবা প্রাপ্তিতে প্রকল্প অংশগ্রহণকারীদের প্রবেশগম্যতা বৃদ্ধি ও কমিউনিটি ইস্যু/সমস্যা সমাধানে একযোগে কাজ করার জন্য এ সভা আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।#


