IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> অসমে আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন,অনলাইনে প্রতারনার ফাদ, নি:স্ব হচ্ছেন শতশত মানুষ

অসমে আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন,অনলাইনে প্রতারনার ফাদ, নি:স্ব হচ্ছেন শতশত মানুষ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : আমের মৌসুম না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপাইনবাবগঞ্জের বাগান থেকে সারা বছর অর্ডার করতে পারবেন “মজাদার ও রসালো কাটিমন আম” এমন চাটুকার সব বিজ্ঞাপন দিয়ে অনলাইনে চলছে চরম প্রতারনা। এসব অনলাইন পেজে সরল মনে আমের অর্ডার দিয়ে টাকা ও আম দুটোই হারিছেন অনেক ক্রেতা। এসব ভুয়া অনলাইনের মাধ্যমে প্রতারনার শিকার হয়ে দিশেহারা হচ্ছেন শতশত ক্রেতা।

এমন একটি অনলাইনে পেজ চাপাইনবাবগঞ্জের কাটিমন আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারনার ফাদে ফেলছেন “ বিডি অফিসিয়াল ম্যাংকো হাউস” নামের একটি অনলাইন পেজ। এই পেজে আমের লোভনীয় অফার দিয়ে চালাচ্ছে প্রতারনা। এই পেজে আমের অর্ডার দিয়ে প্রতারনার ফাদে পড়ে ১১ হাজার টাকা হারিয়েছেন রাজশাহীর চারঘাটের এক ব্যাক্তি। ওই ব্যাক্তি ছাড়াও অনেকেই আমের অর্ডার দিয়ে আমও পাননি। উল্টো খুইছেন হাজার হাজার টাকা।

আম নিয়ে কিভাবে প্রতারনার শিকার হলেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, চাপাইনবাবগঞ্জের কাটিমন আমের অর্ডার করি “ বিডি অফিসিয়াল ম্যাংকো হাউস” এই পেজে। পরে কোড দিবার নাম করে সরল মনে কুরিয়ারের লোক সেজে তারা আমার কাছ থেকে প্রতারনা করে ১১ হাজার টাকা নিয়েছেন। তাদের ব্যবহৃত ০১৩৩৮৬১০৫৪৭ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা বলছেন আমাদের অফিস চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রিয়া ফার্নিচার এর দোকানের পাশে । অথচ খোজ নিয়ে জানাগেছে এমন কোন অফিসই নেই। পরে প্রশাসনের মাধ্যমে ওই ব্যাক্তি খোজ নিয়ে জানেন, মুলত এরা প্রতারক। এদের মোবাইল ট্র্যাক করা জানা যায় এরা মুলত নড়াইলের ঘরোরিয়া পেরুলি এই এলাকায় অবস্থান করছে।

আর যে সিম ব্যবহার করছে সেটা আবুল হোসেন নাম দিয়ে সিম উত্তোলন। যার বাড়ী শরিয়তপুর জেলার সদর থানার ফরিদপুর ডামিডা এলাকার নামে। পরে ওই ব্যাক্তি নিশ্চিত হোন তিনি প্রতারনার শিকার। ওই ব্যাক্তি ছাড়াও চারঘাট-বাঘা ছাড়া বিভিন্ন এলাকায় শতশত মানুষ আজ প্রতারনার শিকার হচ্ছে। অসমে আমের চাটুকার বিজ্ঞাপন দেখে আমের অর্ডার দিয়ে নিস্ব হচ্ছেন। এসব ভুইফোড় অনলাইন চিহিৃত করে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগিসহ এলাকার সচেতন মহল।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অনলাইনে অর্ডার করতে হলে ভালো ভাবে যেনে শুনে অর্ডার করতে হবে। ভুইফোড় অনলাইনের ভিড়ে আসল নকল বোঝা মুশকিল। আর অনলাইনে পন্য হাতে না পাওয়া পর্যন্ত কাউকে অগ্রিম টাকা দিবেন না বলে সর্তক করেন ওসি মিজান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031