ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে হাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া, আলাইপুর ও গুন্দইল যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাটুয়া আলাইপুর ও গুন্দইল গ্রামের বিবাহিত দল বনাম অবিবাহিত দল অংশগ্রহন করে
নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, গোলাম মোস্তফা, সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, প্রভাষক সবুজ কুমার সরকার, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হক, বগুড়া মোটর মালিক গ্রুপ বগুড়া-নাটোর মহাসড়কের সড়ক সম্পাদক উৎপল কুমার ভৌমিক, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সহকারী শিক্ষক পিযুষ কুমার সরকার প্রমুখ।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দল ২-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন জুলফিকার আলী সুইট।


