IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীর পরিবেশ সুরক্ষার বিষয়ে ইয়্যাসের বিবৃতিনগরীর পুকুর সুরক্ষায় প্রশাসনের কার্যকর তৎপরতা চাই

নগরীর পরিবেশ সুরক্ষার বিষয়ে ইয়্যাসের বিবৃতিনগরীর পুকুর সুরক্ষায় প্রশাসনের কার্যকর তৎপরতা চাই

ধূমকেতু ডেস্ক : রাজশাহী নগরীর মোল্লাপাড়া মৌজার ভরাটকৃত পুকুরটি পুনঃখননের ব্যবস্থা করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজশাহীর জেলা ও বিভাগীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, পরিবেশ আন্দোলনকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। পুকুরটির পুনঃখনন অবৈধভাবে পুকুর ভরাটকারীদের জন্য একটি বার্তা বহন করবে উল্লেখ করে রাজশাহীর জেলা ও বিভাগীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আরডিএসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ রাজশাহীর প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় কাজ করবে এবং বিগত দিনে অবৈধভাবে ভরাটকৃত পুকুরগুলো উদ্ধার ও পুনঃখননে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

আজ ২৬ নভেম্বর ২০২৫, বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে ইমেইলে প্রেরিত ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানাক্ষেত্রে পুকুর, জলাশয়, জলাধারগুলো একটি অবিচ্ছেদ্য অংশ। রাজশাহী মহানগরীতে একসময় কয়েক হাজার পুকুর থাকলেও বর্তমানে অবশিষ্ট রয়েছে কয়েকশ পুকুর। বিগত ৮ আগস্ট ২০২২ উচ্চ আদালত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণসহ ৫ দফা নির্দেশনা দিয়েছিলেন কিন্তু তবুও থেমে থাকেনি অবৈধভাবে পুকুর ভরাট। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর নগরে অবৈধভাবে পুকুর ভরাট করা, উপজেলা পর্যায়ে কৃষিজমিতে পুকুর খনন করা এবং জমির শ্রেণী পরিবর্তন করার প্রবণতা বেড়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীর গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস পুকুর ভরাটের খবর পাওয়া মাত্র নানা স্থানে মানববন্ধনের আয়োজন করে। রাজশাহীর জেলা ও বিভাগীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন এলাকায় প্রায় ২৫ টি পুকুরে অভিযান ও ভরাট বন্ধ করতে কাজ করেছে।

ইয়্যাস বিবৃতিতে বলেছে, নগরীর মোল্লাপাড়া মৌজার পুকুরটি ভরাটের খবর পাওয়া মাত্র গত শনিবার জেলা প্রশাসন পরবর্তীতে পরিবেশ উপদেষ্টাকে অবহিত করা হলে জেলা প্রশাসন গতকাল মঙ্গলবার পুকুরটি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করে এবং পুকুরটি পুনঃখননের ব্যবস্থা করে। তাৎক্ষণিকভাবে প্রশাসন তৎপর হলে পুকুরটি পুনঃখননের যে ব্যয় হচ্ছে সেটি অন্তত কমানো যেত তাই আমরা প্রশাসনকে রাজশাহীর প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানাই।

বিবৃতিতে, নগরীর অবশিষ্ট পুকুরগুলো সিএস, আরএস খতিয়ান অনুযায়ী চিহ্নিত করা ও সীমানা চিহ্নিত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা; জমির শ্রেণী পরিবর্তন কঠোরভাবে নজরদারি করা এবং কোনভাবেই জমির শ্রেণী পরিবর্তন করতে না দেয়া; ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা, প্রয়োজনে অধিগ্রহণ করা এবং অধিগ্রহণের পূর্ব পর্যন্ত পুকুর, জলাশয়, জলাধারগুলোর মালিকগণকে প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা; শহরের পুকুর, জলাশয়-জলাধার সংরক্ষণার্থে ব্যক্তি মালিকানাধীন এসব জলাভূমির জন্য প্রণোদনা বরাদ্দ এবং ভবিষ্যতে অধিগ্রহণের নীতিমালা প্রণয়ন বর্তমান বাস্তবতায় করার জোর দাবি জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31