IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টি
Home >> টপ নিউজ >> প্রবাস >> মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের লাহোরে অ্যান্টি-টেরোরিজম আদালত শুক্রবার এই রায় দেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে।

জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী লাখভিকে ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। ২০১৫ এর ১০ এপ্রিল থেকে তিনি জামিনে মুক্ত ছিলেন। গত দুই জানুয়ারি পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে আবার গ্রেফতার করে।

আদালতের এক কর্মকর্তা প্রেস পিটিআইকে বলেন, ‘অ্যান্টি-টেরোরিজম আইন ১৯৯৭ এর আওতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে লাখভির বিরুদ্ধে ১৫ বছর আগে একটি মামলা দায়ের করেছিল সিটিডি। লাহোরের অ্যান্টি-টেরোরিজম আদালত তাকে সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।’

ওই কর্মকর্তা জানান, বিচারক এজাজ আহমাদ বুট্টার লাখভিকে তিন মামলায় পাঁচ বছর করে তিনটি কারাদণ্ড দিয়েছেন এবং প্রত্যেকটির জন্য এক লাখ করে পাকিস্তানি রুপি জরিমানা করেছেন। জরিমানা পরিশোধ না করলে প্রত্যেকটি মামলার জন্য আরও ছয় মাস করে কারাদণ্ড ভোগ করবেন তিনি।

লাখভি আদালতের কাছে দাবি করেছেন তাকে এই মামলায় ‘মিথ্যাভাবে ফাঁসানো’ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31