IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা

নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁর নিয়ামতপুরে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। আজ রোববার (২১ ডিসেম্বর) ও গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে এসব কর্মজীবী মানুষেরা বাইরে বের হচ্ছেন।

বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার (২১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে সকাল ছয়টায় ও নয়টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
একদিনের ব্যবধানে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আজ সকালে উপজেলার অনেক এলাকা ঘুরে শীতের সকালের জনজীবনের বিভিন্ন চিত্র দেখা গেছে।

উপজেলার ভাবিচা বাজারে চা স্টলের চুলার আগুনে হাত দুটোকে গরম করার চেষ্টা করছিলেন রুদ্রপুর গ্রামের আক্কাস আলী(৬৫)। বললেন, ‘বিলের ভিতর দিয়ে ভাবিচা বাজারোত হ্যাটা অ্যাসপার ল্যাগা হাতোত সিটক্যা (অসাড়) ল্যাগা গেছে। তাই গরম করোছি।খুব ঠান্ডা পড়িছে বারে।’

ভাবিচা বিলে ধানের বীজ তলায় কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন প্রদীপ সিং ও অরুণ মন্ডল । বললেন, কৃষকের কোনো শীত-গরম নাই। কয়েকদিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তাই আজ ঠান্ডার মধ্যেই যেতে হচ্ছে।

ভ্যান চালক জিতেন চন্দ্র জানালেন, তিনি আজ সকালে ঠান্ডার মধ্যেই ধানের বস্তা নিয়ে উপজেলার বটতলী হাটে গিয়েছিলেন। ঠান্ডার জন্য জোরে ভ্যান চালাতে পারছিলেন না। মাফলারের ভিতর দিয়ে হুহু করে ঠান্ডা ঢুকছিল।
রাস্তাতেও খুব কম লোকজন ছিল বলে তিনি জানালেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31