IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহীকুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুএলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়লরাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসকপোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণআমির হামজাকে ছাত্রদল নেতার লিগ্যাল নোটিশ:৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগেঅসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সেই শিশু সাজিদের পরিবারের পাশে জামায়াত

তানোরে সেই শিশু সাজিদের পরিবারের পাশে জামায়াত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ব্যক্তি মালিকানা ধীন সেচ পাম্পের অবৈধ পরিত্যক্ত বোরিং এর কুপে পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন।

রোববার সকালে জামায়াতের এমপি প্রার্থীসহ নেতারা সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুলে দেন। অনুদানের টাকা হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা রাকিব হোসেন এবং মা। এসময় উপস্থিত ছিলেন, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসের, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি কাজী মিজানুর রহমান, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, পাচন্দর ইউনিয়ন ইউপি জামায়াতের আমীর জুয়েল রানা, সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থকসহ ও গ্রামের বিপুর সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের বুধবার ১০ই ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সাথে হাটতে গিয়ে উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল পূর্বপাড়া গ্রামের ব্যক্তি মালিকানা সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং এর গর্তে পড়ে যায় শিশু সাজিদ । ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে ৫২ ফিট মাটির নিচ থেকে বৃহস্পতিবার রাতে সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু সাজিদের উদ্ধার ও মৃত্যুর ঘটনায় দেশ বিদেশে ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করে। এঘটনায় রাস্ট্রকে ৫ কোটি টাকা ক্ষতিপূরন চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়। নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031