ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করায় আনন্দ র্যালী করেছে বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌডালা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের জোহুর আহম্মেদ মিয়া কলেজ থেকে বের হওয়া র্যালীটি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌডালা বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, চৌডালা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌডালা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সাব্বির মন্ডল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সাবেক সভাপতি রেজাউল হক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


