ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে আজ ২৭শে ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আচরণ বিধিমালা সম্পর্কে নানাদিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমাতুল ইসলাম, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিমু পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংসদ নির্বাচনে অংশ গ্রহণ কারী প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


