IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, শার্শা উপজেলা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শ্রমিক দল ও বাজার কমিটি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু ।

আরোও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, যুগ্ম আহবায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান,শার্শা সদর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ পিন্টু রহমান,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান৷

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।

চেকপোস্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আজিজুল হক, বেনাপোল চেকপোস্টে কুলি শ্রমিক এর সভাপতি মোবারক হোসেন কালু,সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইকরামুল,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,কোষাধ্যক্ষ মিন্টু বিশ্বাস,পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন,সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিক দল নেতা এবং হাজার হাজার সাধারণ মানুষ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মোনাজাতের আগে শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রর্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন সহ বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনায় প্রার্থনা করেন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিক দল নেতা এবং শত শত সাধারণ মানুষ মোনাজাত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31