IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক

পোরশায় অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার সময় সরাইগাছি-আড্ডা রোডের কাঠপুকুর শ্বশানঘাট রাস্তার উপর থেকে তাদের অটোরিকশাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন পতœীতলা উপজেলার গুনরাজপুর গ্রামের রমজান আলীর ছেলে রিপন হোসেন(২৫), ওয়াশীম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন(৪০) ও মৃত মোকসেদ আলীর ছেলে লিটন হোসেন(৩০)। জানাগেছে, পাঁচজন ছিনতাইকারীর একটি দল শুক্রবার নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ সদরের চকপাথুরিয়া পূর্বপাড়া গ্রামের মৃতু মোজাম্মেল হকের ছেলে শফিকুলের অটোরিকশা রিজার্ভ করে পত্নীতলা উপজেলার বেলঘরিয়া এলাকায় নিয়ে আসে। সেখানে অটোতে থাকা ৫ জনের মধ্যে দুইজন নেমে যায়।

পরে অপর তিনজন অটো চালক শফিকুলকে মারধর করে তার কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পোরশা উপজেলার কাঠপুকুর শ্বশান এলাকায় আসলে সঙ্গীয় ফোর্সসহ রাস্তায় টহলরত এএসআই খুশিরাম দাস তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

বিষয়টি পত্নীতলা থানায় অবগত করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফলে শনিবার রাতে ছিনতাইকৃত অটোরিকশাসহ আটক তিন ছিনতাইকারীকে পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31