IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গাজীপুরে মরহুম খালেদা জিয়া স্মরণে গাছা থানা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

গাজীপুরে মরহুম খালেদা জিয়া স্মরণে গাছা থানা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির উদ্যোগে
কোরআন খতম বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে গাজীপুর মহানগরে গাছা থানা ৩৫ নং ওয়ার্ডের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি পাম্পের মাঠে মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাছা থানা বিএনপি সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাই এর সভাপতিত্বে ও গাছা থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায়, গাছা থানা বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি মোঃ নাঈম মাস্টার,গাছা থানা বিএনপির সাংগঠনিকসম্পাদক জাহাঙ্গীর হাজারি সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন; কিন্তু কখনো আপোষ করেননি।

এ দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, তার পরিবারকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন-এই দেশই তার সব, এ দেশের মানুষই তার শক্তি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্রের চেতনা চিরকাল বেঁচে থাকবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে-বাংলাদেশের মানুষ কতটা গভীরভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইনশাল্লাহ, গণমানুষের এই দল বিজয়ী হবেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার,মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর,ও সাধারণত সম্পাদক মাহামুদুল হাসান মিরন,টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক বশির আহমেদ প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম,৩৬ নং ওয়ার্ডবিএনপির সভাপতি মোঃ কাসেম,৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী,সহ-সভাপতি গাছা থানা মোঃআব্দুল আউয়াল সরকার।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন গাছা থানা উলামাদলের আহবায়ক ও ধর্ম বিষয়কসম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে খাবার ভিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31