IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ

নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : পলাশ চৌঁড়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন বাবা রশিদ চৌঁড়ে(৬০) বিছানায় নেই। মনে করেছেন পাড়াতেই আছেন হয়তো। পাড়াতে খোঁজ নিয়ে জানতে পারেন সকাল থেকেই তাঁর বাবাকে কেউ দেখেনি। শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাটি ঘটেছে গত রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবড়ীপাড়া) গ্রামে। বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশ সাহেব বাবু ‘নিজ প্রচেষ্টায়’ নিখোঁজ রশিদ চৌঁড়েকে খুঁজে বের করেন। পৌঁছে দেন পরিবারের কাছে। এতে পরিবারসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

রশিদ চৌঁড়ের ছেলে পলাশ চৌঁড়ে জানান, তাঁর বাবা গত কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় উপজেলা সদরে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁকে জানান, তাঁর বাবার ‘প্রেসারটা হাই’ রয়েছে। কিছু ওষুধ লিখে দিয়ে বাড়িতে বিশ্রাম নিতে বলেন। এর মধ্যেই হঠাৎ রোববার সকাল থেকে তাঁর বাবাকে খুঁজে পাচ্ছিলেন না।

গ্রাম পুলিশ সাহেব বাবু বলেন,’আমি নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে একরকম নিজের আগ্রহে রশিদের বাড়িতে গিয়ে সব শুনে আসি। এরপর বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলার সব গ্রাম পুলিশকে অবহিত করি। নিজেও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকি।

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে এক গ্রাম পুলিশের মারফত খবর পেয়ে উপজেলার আড্ডা এলাকায় তাঁকে খুঁজে পাই। সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিই।’
পলাশ চৌঁড়ে বাবাকে খুঁজে পেয়ে খুব খুশি। তিনি গ্রাম পুলিশ সাহেব বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়টি জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, একজন গ্রাম পুলিশের সহযোগিতায় ও প্রচেষ্টায় হারানো ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি তাঁর কর্তব্য পালন করেছেন।

এভাবে একে অপরের বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31