IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুমুখী লড়াইয়ের আভাস নওগাঁ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ

দুমুখী লড়াইয়ের আভাস নওগাঁ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর,বদলগাছী : দুমুখী লড়াইয়ে ৪৮,নওগাঁ-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। জনসংযোগে ব্যস্ত বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ছুটে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, শুনছেন তাঁদের বিভিন্ন সমস্যার কথা, দিচ্ছেন জনগণকে বিভিন্ন প্রতিশ্রæতি। একই আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি-জেপি, ইসলামী আন্দোলন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থীরা। তারা জানিয়েছেন, কারও ক্ষমতার যাওয়ার সিঁড়ি হতে চান না তারা।

নওগাঁর জেলার মহাদেবপুর ও বদলগাছী এই দুই উপজেলা নিয়ে সংসদীয় আসন ৪৮, নওগাঁ-৩। এই দুই উপজেলা মিলে প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের এ আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। পর পর দুই বার ভোট দিতে না পারা ভোটারদের মনোভাব বুঝতেও বেশ বেগ পেতে হচ্ছে প্রার্থীদের।

৪৮,নওগাঁ-৩ এর বিএনপির মনোনীত প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। শুনছেন এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা। প্রতিশ্রæতি দিচ্ছেন সমাধানেরও।
ফজলে হুদা বাবুল বলছেন, বিজয়ী হলে শিক্ষক নিয়োগ কনো টাকার বিনিময়ে হবে না। শিক্ষাঙ্গণ করবেন রাজনৈতিক মুক্ত। এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি করবেন বন্ধ। রাজনৈতিকে কোন দুর্নীতি থাকবেনা, প্রশাসনকে করবেন দুর্নীতি মুক্ত। এই আসনে থাকবেনা কোন বেকারত্ব, তৈরি করা হবে বেকারত্বদের জন্য কর্মসংস্থান। যতদিন শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেনা ততদিন দেওয়া হবে শিক্ষিত বেকারভাতা। কৃষিতে ঘটাবে বিপ্লব। কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের যেন নায্য মূল্য পান সেই ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড চালু হবে। ছোট যমুনা নদীকে খনন করে সব সময় পানি ধরে রাখার ব্যবস্থা করবেন তিনি।

এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান বলেন, এখানে আমার মূল প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপির ফজলে হুদা বাবুল। জামায়াত প্রার্থী জনগণকে প্রতিশ্রæতি দিচ্ছেন বিভিন্ন রকমের। বিজয়ী হলে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করবেন তিনি।
এই আসনে বড় দুই দলের প্রার্থীর পাশাপাশি মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী নাসির বিন আজগর। জামায়াত জোটে এখন পর্যন্ত আসন সমঝোতা না হওয়ায় প্রার্থীতা প্রত্যাহার করেননি তিনি।

ইসলামী আন্দোলনের প্রার্থী নাসির বিন আজগর বলেন, সমঝোতার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ইসলামী আন্দোলন। জনগণের ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা তার।
চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য স্বতন্ত্র প্রার্থী আরিফিন সিদ্দিকী জনি। আপিলে মনোনয়ন বৈধ হলে ভোটের মাঠে উত্তাপ ছড়াতে পারেন তিনিও। জয়ের ব্যাপারে আশাবাদী জনি গ্রæপের লোকজনদের।

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ-৩ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীরা। দুমুখী লড়াইয়ে শেষ হাসিটা কার, তার অনেকটাই নির্ভর করছে ১৭ বছর ধরে হওয়া তরুণ ভোটারদের উপর।
অপরদিকে, ফজলে হুদা বাবুলের হাত ধরে বিএনপিতে যোগ দিচ্ছেন এই দুই উপজেলার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের লোকজন। প্রতিশ্রুতিও দিচ্ছেন ধানের শীষে ভোট দেওয়ার ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31