IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> খেলা >> রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল

রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ (জেলা পর্যায়) এ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তোফাজ্জল হোসেন কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেছে।

রাজশাহী জেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ করে বাগমারা উপজেলার শিক্ষার্থী তোফাজ্জল হোসেন প্রথম স্থান অধিকার করেন। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা ক্রীড়া সমিতির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

সনদে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। আয়োজক সূত্র জানায়, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।

তোফাজ্জল হোসেনের এ সাফল্যে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news