IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ড. মিজানুর রহমানের ৪২ দফা ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ড. মিজানুর রহমানের ৪২ দফা ইশতেহার ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার পাঠ করেন। এলাকাকে আধুনিক, সন্ত্রাসমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইশতেহারে ৪২টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

ইশতেহারের মূল বিষয়সমূহ: সুশাসন ও নিরাপত্তা: প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করা এবং সরকারি অফিসে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। যোগাযোগ অবকাঠামো: সকল কাঁচা রাস্তা পাকাকরণ, রহনপুর-ঢাকা আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রেল বন্দর স্থাপন এবং ভোলাহাট-নাচোল রেললাইনের পাশে প্রশস্ত সড়ক নির্মাণ। কৃষি ও অর্থনীতি: কৃষিপ্রধান এই অঞ্চলের আমের জন্য হিমাগার স্থাপন এবং সার-বীজ সংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ।​ শিক্ষা ও প্রযুক্তি: প্রতিটি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং দক্ষ জনশক্তি গড়তে আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, স্বাস্থ্যসেবা: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা চালু। পর্যটন: রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও শিশুপার্ক নির্মাণ। সংবাদ সম্মেলনে ড. মিজানুর রহমান বলেন, “নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের ভাগ্য পরিবর্তনে এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব।” অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news