IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নতুন পরমাণু চুল্লি বসানোর ঘোষণা দিল ইরান

নতুন পরমাণু চুল্লি বসানোর ঘোষণা দিল ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : আরাক শহরে বসানো হেভি ওয়াটার চুল্লির মতো আরও নতুন হেভি ওয়াটার চুল্লি বসানোর পরিকল্পনা নিয়েছে ইরান।

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এ সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি জানিয়েছেন।

তিনি বলেন, আণবিক শক্তি সংস্থা সংসদীয় কমিটির এক বৈঠকে এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। খবর ইরনার।

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাবে বলেও জানান ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির এ মুখপাত্র।

ইরান তা করলে জাতিসংঘের পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবেন না এবং যেসব পরিদর্শক এখন ইরানে অবস্থান করছেন তাদের এ দেশ ছেড়ে চলে যেতে হবে।

এদিকে ইরানের কোনো মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের তেহরান থেকে বহিষ্কারের হুমকি দেয়ার পর পম্পেও এ কথা বলেন।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ সাড়ে ৩ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হয়েছিল। তখন পর্যন্ত তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত।

কিন্তু ২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ওই সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ক্রমান্বয়ে স্থগিত করে এবং গত সপ্তাহে আবারও ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31