IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এবার বোমা ফাটালেন ফেনীর জয়নাল হাজারী

এবার বোমা ফাটালেন ফেনীর জয়নাল হাজারী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীর জয়নাল হাজারী বলেছেন, নোয়াখালীর বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা পৌর নির্বাচনে বিভিন্ন পথসভায়, মিডিয়ার সঙ্গে সাক্ষাৎ করে অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসা ও দুই জেলার দুই এমপির বিরুদ্ধে অকপটে সত্য ভাষণ দিয়ে কোম্পানীগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ করেছে অপরাজনীতির বিরুদ্ধে এবং মুক্ত করেছে কোম্পানীগঞ্জ ও বসুরহাটের রাজনীতি। বিতাড়িত করেছে মাদক কারবারি, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের; তেমনিভাবে ফেনীতেও কোনো না কোনো যুবককে কাদের মির্জার মতো এগিয়ে আসতে হবে। বিদ্রোহ করতে হবে অপরাজনীতির সঙ্গে; তাহলেই ফেনীর মানুষও মুক্তি পাবে খুনি, সন্ত্রাসী, একনায়ক, খলনায়ক রাজনীতিকের হাত থেকে।

তিনি বলেন, আর ভয় পাওয়া নয়, সবাই মিলে দেশে সুষ্ঠু রাজনীতির জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী এক ভিডিওতে এসব কথা বলেন। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাও যারা সাহস করে সত্য কথা বলে তাদের পছন্দ করেন। ফরিদপুরের স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যকে তুলাধুনা করে গালমন্দ করে বারবার স্বতন্ত্র সদস্য হয়েছেন বলে প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার না করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করেছেন। তিনি সাহসী নেতাদের পছন্দ করেন।

জয়নাল হাজারী বলেন, আমার বিশ্বাস, নেত্রী কাদের মির্জাকেও দলে প্রমোশন দেবেন।

তিনি বলেন, ফেনীর সন্ত্রাসের গডফাদার কিছু ক্যাডারকে মির্জা কাদেরের নির্বাচন বানচাল করার জন্য বসুরহাট পাঠাতে চেয়েছিলেন কিন্তু ক্যাডাররা রাজি হচ্ছে না।

জয়নাল হাজারী হুশিয়ার করে দিয়ে বলেন, বসুরহাটের মানুষ যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে খ্যাপেছে, ফেনী থেকে গেলে একটাও ফিরে আসবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31